সর্বশেষ

মুন্সীগঞ্জ সংবাদ

ডেঙ্গু রুখতে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কারের বিশেষ অভিযান

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে জোরদার করা হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ শহরের কাটাখালী খাল পরিষ্কারে নেমেছে জেলা প্রশাসন ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনগুলো।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে রাজন মোল্লা নামের ওই কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশ। জেলায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

মুন্সীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল 'মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা'।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে মুন্সীগঞ্জে বিশেষ উদ্বুদ্ধকরণ সভা

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জে এক বিশেষ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সাধারণ মানুষকে সরকারি হজ ব্যবস্থাপনার প্রতি আগ্রহী করে তুলতে নানামুখী প্রচারণার ওপর জোর দেওয়া হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা সম্পন্ন হয়।

মুন্সীগঞ্জে ডিবির অভিযান: ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে উপজেলার খাস মহল বালুচর এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মুন্সীগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০২৬: উৎসবমুখর শোভাযাত্রা ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৬। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণিল শোভাযাত্রায় ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধর্মীয় সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন দেখা গেছে।